1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কটিয়াদীতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

কটিয়াদীতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

আবু সালেহ মোঃ হামিদুল্লাহ

কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

“সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায় ”এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।১ শনিবার (১নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল খায়েরের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, কটিয়াদী সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন , সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ‘বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভা শেষে সফল সংগঠন, সংগঠক ও সমবায়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ