1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বোয়ালমারীতে ধর্মীয় চেতনার উজ্জীবন, ফকির মো. নাসিমের উদ্যোগে মসজিদ উদ্বোধন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

বোয়ালমারীতে ধর্মীয় চেতনার উজ্জীবন, ফকির মো. নাসিমের উদ্যোগে মসজিদ উদ্বোধন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার: আব্দুল মতিন মুন্সী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর রেলস্টেশন এলাকায় নতুন মসজিদ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) রাতে এশার নামাজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন সম্পন্ন হয়।

মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে ফকির মো. নাসিমের উদ্যোগে এবং স্থানীয় মুসল্লিদের সহযোগিতায়। উদ্বোধনী নামাজে ফকির মো. নাসিম নিজেই নেতৃত্ব দেন এবং নামাজ শেষে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ফকির মো. নাসিম সাংবাদিকদের বলেন,
“আলহামদুলিল্লাহ, আল্লাহর অনুগ্রহে আমরা এই মসজিদ প্রতিষ্ঠা করতে পেরেছি। যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের দান কবুল করুন। এই মসজিদের সকল মুসল্লিকে কবুল করুন।”

তিনি আরও দোয়া করেন,
“হে মাওলা, আমাকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। আমার পরিবার ও সকলকে সুস্থতা ও নেক হায়াত দান করুন।”

স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস এবং আধ্যাত্মিক শান্তি ও সামাজিক ঐক্যের কেন্দ্র হয়ে উঠবে।

আব্দুল ওদুদ খান বলেন,
“ফকির মো. নাসিমের আন্তরিক প্রচেষ্টা ও উদ্যোগ ছাড়া এটি সম্ভব হতো না। নতুন মসজিদ আমাদের এলাকার জন্য ধর্মীয় চেতনার জাগরণ এবং সামাজিক ঐক্যের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মোঃ মুক্তার হোসেন বলেন,
“মসজিদটি শুধু নামাজের স্থান নয়, এটি এলাকার মানুষের আধ্যাত্মিক ও সামাজিক উন্নয়নের একটি কেন্দ্র হয়ে উঠবে।”

মোঃ রুবেল হোসেন বলেন,
“আমরা আশা করি, মসজিদটি তরুণ প্রজন্মকে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধের পথে অনুপ্রাণিত করবে।”

মোঃ ইব্রাহিম শেখ বলেন,
“ফকির মো. নাসিমের ধারাবাহিক প্রচেষ্টা এলাকায় ধর্মীয় চেতনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

মোঃ আবু জাফর শেখ বলেন,
“নতুন মসজিদ আমাদের এলাকার জন্য গর্বের বিষয়। এটি শুধু নামাজের স্থান নয়, বরং সামাজিক ও আধ্যাত্মিক উন্নয়নের কেন্দ্র।”

উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ জিয়াউর রহমান মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন। এরপর উপস্থিত সকলের মধ্যে তোবারক বিতরণ করা হয়।

স্থানীয় মুসল্লিরা জানান, ফকির মো. নাসিমের উদ্যোগে মসজিদ উদ্বোধন এলাকায় ধর্মীয় আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। অনুষ্ঠানে স্থানীয় সমাজ ও ধর্মীয় নেতৃবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানকে আরও মর্যাদাশালী করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ