1. admin@doinikbartamansongbadbd.com : admin :
দেবিদ্বারে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেবিদ্বারে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

মোঃ আল আমিন,জেলা প্রতিনিধি কুমিল্লা:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার মাধাইয়া থেকে খাদঘর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। দলের ১৩ নেতাকর্মীকে থানা পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে এ ঝটিকা মিছিলের পর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঝটিকা মিছিলের ৪৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, ব্যানারে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের ছবি ব্যবহৃত হয়েছে। আওয়ামী লীগের ব্যানার হাতে নেতাকর্মীরা মহাসড়কে হেঁটে স্লোগান দিচ্ছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন দেবিদ্বার পৌর এলাকার দক্ষিন ভিংলাবাড়ী গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে যুবলীগ নেতা মো. আল আমিন (৪২), দুলাল মিয়ার ছেলে মো. সৃজান (১৮), মো. তাজুল ইসলামের ছেলে মো. সফিকুল ইসলাম (২৩), আবুল হোসেনের ছেলে মো. বিল্লাল হোসেন (৪৪), উপজেলার গুনাইঘর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে মো. জালাল (২৮), ওয়াহেদপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন সরকারের ছেলে আল আমিন সরকার (৩৮), বুড়িরপাড় গ্রামের মৃত মোহর আলী ছেলে হরমুজ মুহুরী (৫০), আব্দুল মোতালেবের ছেলে মোশারফ হোসেন (৫৪), সাবেরপুকুরপাড় এলাকার গোলাম মোস্তফার ছেলে গোলাম কিবরিয়া (২২), বরাট গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে মো. সুজন (২৬), পদ্মকোট গ্রামের মজিবুর রহমানের ছেলে জামাল হোসেন (৪৭), মৃত মনছুর আলী ছেলে আবুল কালাম ভোলা (৪০) এবং বক্রিকান্দি গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে মোঃ রেজাউল করিম (২৭)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ