1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মলমপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে অচেতন সৌরাভ, স্থানীয়দের সহায়তায় ঘরে ফেরা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মলমপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে অচেতন সৌরাভ, স্থানীয়দের সহায়তায় ঘরে ফেরা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের সৌরাভ আলী (৫০) মলমপার্টির ফাঁদে পড়ে সর্বস্ব হারিয়েছেন। অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় স্থানীয়দের সহায়তায় তিনি উদ্ধার হন এবং পরবর্তীতে পরিবারের সদস্যদের মাধ্যমে নিরাপদে বাড়ি ফিরে যান।

ঘটনাটি ঘটে শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে বিরামপুর–ফুলবাড়ী মহাসড়কের দক্ষিণ অংশে বাসস্ট্যান্ডের পাশে।

স্থানীয় সূত্রে জানা যায়, সৌরাভ আলী সকালে বাড়ি থেকে ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে গরু কেনার উদ্দেশ্যে আমবাড়ি হাটে যাচ্ছিলেন। যাওয়ার  পথে বাসে ওঠার পর এক যাত্রী তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে এবং সুযোগ বুঝে ট্যাবলেট জাতীয় কিছু খেতে দেন। এরপরই তিনি অচেতন হয়ে পড়েন।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে রাস্তার পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে কাছে গেলে দেখা যায়, তার মুখে ফেনা এবং সঙ্গে কোনো টাকা-পয়সা বা ব্যাগ নেই। পরে তারা পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। জ্ঞান ফেরার পর সৌরাভের চাচাতো ভাইয়ের মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ করা হয়। স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে বাড়ি নিয়ে যান।

চাচাতো ভাই বলেন, “সৌরাভ গরু কেনার জন্য ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে বের হয়েছিল। মলমপার্টির খপ্পরে পড়ে সব হারিয়েছে। ভাগ্যক্রমে সে বেঁচে আছে, এটাই আমাদের জন্য বড় স্বস্তি।”

চেতনা ফিরে পাওয়ার পর সৌরাভ আলী জানান, “একজন অপরিচিত লোক আমাকে ট্যাবলেট জাতীয় কিছু খেতে দেয়। তারপর কী হয়েছে কিছুই মনে নেই। চোখ খুলে দেখি আমি রাস্তার পাশে পড়ে আছি, চারপাশে লোকজন।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, সাম্প্রতিক সময়ে দিনাজপুরসহ দেশের বিভিন্ন এলাকায় মলমপার্টির তৎপরতা বেড়ে গেছে। তারা বিভিন্ন যাত্রীবাহী বাস, ট্রেন ও বাজারে কৌশলে সাধারণ মানুষকে অজ্ঞান করে টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিচ্ছে। এবিষয়ে জনসচেতনতা বাড়াতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ