1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালীতে বিএনপির নতুন কমিটি দেশনায়ক তারেক রহমানের দেওয়া — খন্দকার নাসিরুল ইসলাম - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালীতে বিএনপির নতুন কমিটি দেশনায়ক তারেক রহমানের দেওয়া — খন্দকার নাসিরুল ইসলাম

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার: আব্দুল মতিন মুন্সী

ফরিদপুরের বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার নবগঠিত বিএনপি কমিটি নিয়ে চলমান আলোচনা ও বিতর্কের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

তিনি বলেন, “বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালীর নবগঠিত বিএনপি কমিটি দেশনায়ক তারেক রহমানের অনুমোদিত কমিটি। রাস্তায় টায়ার জ্বালিয়ে, বিশৃঙ্খলা সৃষ্টি করে বা বিভ্রান্তি ছড়িয়ে এই কমিটি বাতিল করা যাবে না। তাৎক্ষণিকভাবে দেওয়া কমিটিতে কিছু ভুল বা বিভ্রান্তি থাকতে পারে, তবে নিয়মতান্ত্রিকভাবে দলীয় কাঠামোর মধ্য দিয়ে আলোচনা করলে তা সমাধান করা সম্ভব।”

তিনি আরও বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে যেতে চাই। ব্যক্তিগত ক্ষোভ বা বিভেদ সৃষ্টি করে নয়, বরং নেতার নির্দেশে সংগঠনকে শক্তিশালী করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে বোয়ালমারী পৌর অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় সাহা।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি মো. আব্দুল কুদ্দুস শেখ। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. লুতফর হোসেনসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভা চলাকালে বক্তারা বলেন, দলকে শক্তিশালী করতে হলে সকলের সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জরুরি। নেতৃত্বের পরিবর্তন বা নতুন কমিটি গঠনের মাধ্যমে বিএনপি আরও সংগঠিতভাবে সামনে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে বোয়ালমারী উপজেলা বিএনপির নবনির্বাচিত ১০১ সদস্য ও পৌর বিএনপির নবনির্বাচিত ১০১ সদস্য সবাই উপস্থিত ছিলেন। সভা শেষে দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক ঐক্য বজায় রাখার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ