1. admin@doinikbartamansongbadbd.com : admin :
জয়পুরহাটের বাগজানায় গুচ্ছ গ্রাম জামে মসজিদে মাইক সেট উপহার দিলেন জামায়াতের এমপি প্রার্থী ফজলুর রহমান সাঈদ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাটের বাগজানায় গুচ্ছ গ্রাম জামে মসজিদে মাইক সেট উপহার দিলেন জামায়াতের এমপি প্রার্থী ফজলুর রহমান সাঈদ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুচ্ছ গ্রাম জামে মসজিদে নতুন মাইক সেট উপহার দিয়েছেন জয়পুরহাট-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর মোঃ ফজলুর রহমান সাঈদ।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) জুমার নামাজের পর স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে তিনি নিজ হাতে মসজিদ কমিটির নিকট মাইক সেটটি হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার),উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা ছামসুল আলম মাষ্টার,ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ শাহাদৎ হোসেন ইবাদত সহ স্থানীয় সমাজসেবক ও গ্রামবাসী।

মসজিদের ইমাম ও মুসল্লিরা মাইক সেট পাওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেন এবং এমপি প্রার্থী ফজলুর রহমান সাঈদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা বলেন, গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে উন্নত মানের মাইকের অভাবে পাঁচ ওয়াক্ত আজান সহ নানা ধর্মীয় কার্যক্রমে অসুবিধায় ছিলেন। আজকের এই উদ্যোগে মুসল্লিদের দীর্ঘদিনের চাহিদা পূরণ হলো।

এসময় ফজলুর রহমান সাঈদ বলেন, “মসজিদ মুসলমানদের ঐক্য, শিক্ষা ও আত্মশুদ্ধির কেন্দ্র। সমাজে ইসলামি মূল্যবোধ জাগ্রত করতে প্রতিটি মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি চাই, প্রতিটি মসজিদ যেন সুষ্ঠু পরিবেশে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতে পারে।”

তিনি আরও বলেন, “আমার সামর্থ্য অনুযায়ী আমি সর্বত্রই মানুষের পাশে থাকতে চাই—সেটা ধর্মীয় প্রতিষ্ঠান হোক বা সাধারণ মানুষের কল্যাণমূলক প্রয়াস।

স্থানীয় মুসল্লিরা তাঁর এই মানবিক ও ধর্মীয় উদ্যোগের প্রশংসা করেন এবং আগামীর বাংলাদেশ গঠনে তাঁর সফলতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ