1. admin@doinikbartamansongbadbd.com : admin :
আজ সালথায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাছের প্রণাম মুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আজ সালথায় যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাছের প্রণাম মুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলা যুবদল বিভিন্ন কর্মসূচি পালন করেছে, আজ শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী মাছের পোনা অবমুক্তকরণ , বৃক্ষরোপণ ও পথচারীদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনের শুরুতে কুমারদীসহ উপজেলার বিভিন্ন জলাশয়ে দেশে প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন যুবদল নেতারা। পরে বৃক্ষ রোপনের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন সড়কের পাশে ফলজ ও বনজ গাছ রোপন করা হয়। শেষে সালথা সদর বাজার সহ বিভিন্ন বাজারে পথচারীদের মাঝে খাবার বিতরণ ও বিশুদ্ধ পানির বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্তি ঘটে।
কর্মসূচিতে উপজেলা যুবদল নেতা হাসান আশরাফের সভাপতিত্বে ও মোঃ এনায়েত হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা মিরান হোসাইন, ফরিদ হোসাইন, খোকন মাতুব্বর, ইমরান হোসেন, জসিম মোল্লা, ইয়াসিন মোল্লা, তরিকুল ইসলাম লায়েক, শিমুল মিয়া, মোহাম্মদ রাসেল, মামুন হোসেন, কাজী মতিউর রহমান, মোশারফ হোসেন মুসা, বেলায়েত হোসেন, কবির হোসেন, মোঃ মহিন বিশ্বাস, সোহেল রানা প্রমুখ। এছাড়াও উপজেলা আরাফাত রহমান খোকা স্মৃতির সংসদের সভাপতি মোঃ ইয়াসিন বিশ্বাস, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ সহ বিএনপি’র সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা যুবদলের পক্ষ থেকে হাসান আশরাফ পরিণত হোসেন বলেন, আমরা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু আবার নেতৃত্বে এ কর্মসূচি পালন করেছি। যুবদল সবসময়ই গণতন্ত্র প্রতিষ্ঠা ও অন্যায়ের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছে, ভবিষ্যতে ও যুব সমাজকে সংগঠিত করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ