1. admin@doinikbartamansongbadbd.com : admin :
হাসিনা রেহানা ও তাদের সন্তানরা মিলে ১১ বছরের বাজেট লুটপাট করেছে আবুল খায়ের ভূঁইয়া  - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

হাসিনা রেহানা ও তাদের সন্তানরা মিলে ১১ বছরের বাজেট লুটপাট করেছে আবুল খায়ের ভূঁইয়া 

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

মোঃ মাসুদ রানা মনি,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

বিএনপি  চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, গত ১৮ বছরে বাংলাদেশে এক ‘কালো অধ্যায়’ রচিত হয়েছে। এর মধ্যে হাসিনা ও তার বোন রেহানা ১১ বছরের বাজেট লুটপাট করেছেন। এই লুটপাটের সঙ্গে তাদের সন্তান, এমপি-মন্ত্রী ও নেতারাও জড়িত।

বুধবার (২৯ অক্টোবর) রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাসেরহাট বাজারে আয়োজিত বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ জনসভার আয়োজন করে।

আবুল খায়ের বলেন, হাসিনা ঘোষণা দিয়েছিল ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এরপর আবার নির্ধারণ করবে কত বছর ক্ষমতায় থাকবে। কিন্তু সেই সুযোগ সে পায়নি। সময়মতো এদেশের মানুষ হাসিনাকে বিদায় করেছে। 

তিনি আরও বলেন, বাংলার মানুষের রক্ত কখনো বৃথা যায়নি। ১৯৫২ থেকে ২০২৪ পর্যন্ত যদি লক্ষ্য করি, রাজপথের আন্দোলন কখনো ব্যর্থ হয়নি। জনগণের স্বার্থে যারা কথা বলেছেন, আন্দোলনে বুকের তাজা রক্ত দিয়েছেন— তাদের ত্যাগ বৃথা যায়নি। হাসিনা ও তার দোসরদের বিচার এদেশের মাটিতেই  প্রচলিত আইনে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ