1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাগদৈল দিমুখী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাগদৈল দিমুখী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

মোঃ আবু ইউসুফ উদয়

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নের রাগদৈল দিমুখী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর এ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এলাকাজুড়ে ছিল আনন্দ ও উৎসাহের আমেজ।

বিদ্যালয়ের পূর্ববর্তী কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে এ নির্বাচনের আয়োজন করা হয়। শনিবার (২৮ অক্টোবর ২০২৫) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট দুইটি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং প্রায় ৬০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে দেখা যায়, ৭নং ব্যালটে প্রতিদ্বন্দ্বী মোঃ ফখরুল ইসলাম ২০৫ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দুই প্রার্থী সমান ১৯০ ভোট পাওয়ায় প্রিজাইডিং অফিসার লটারির মাধ্যমে দ্বিতীয় স্থান নির্ধারণ করেন, যেখানে মোঃ গাজীমিয়া বিজয়ী হন।

ভোট গণনা শেষে ভিজিটিং অফিসার সন্তোষ প্রকাশ করে বলেন, “আজকের নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হয়েছে। সকল ভোটার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।”

এলাকাবাসীর মধ্যে ছিল উচ্ছ্বাস ও তৃপ্তি। কয়েকজন স্থানীয় অভিভাবক বলেন, “দীর্ঘ ১৭ বছর পর আমাদের বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হলো। আজকের দিনটি আমাদের কাছে ঈদের দিনের মতো মনে হচ্ছে। আমরা নির্বাচন কমিশনসহ সকল আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ