লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার লালমোহন উপজেলা পশ্চিম চর উমেশ ইউনিয়নে ৮ ও ৯ নং ওয়ার্ডের সৈনিক বাজারের শেষ মাথা অর্থাৎ মন্নান হাজী বাড়ির সামনে থেকে দেওয়ান বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তাটি বেহাল দশা। দীর্ঘ ২২ বছর রাস্তার করা হয়নি যার ফলে এলাকার জনসাধারণের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে। একটু বৃষ্টি হলে রাস্তার মাঝখানে প্রচুর পরিমাণ পানি জমে যায়। রাস্তাটি সংস্কার না হওয়ার কারণে কোমলমতি শিশুদের স্কুলে যা দায়িত্ব করতে অসুবিধা হচ্ছে । ৮ ও ৯ নং ওয়ার্ডের জনসাধারণের দীর্ঘদিনের দাবি রাস্তাটি যেন দ্রুত ভাবে সংস্কার করা হয়। দীর্ঘ ২২ বছর এলাকার চ চেয়ারম্যান মেম্বারদের কাছে জন সাধারন অনেক বার অভিযোগ করার পরও বাস্তবে রাস্তাটির সংস্কার করা হয়নি। এই রাস্তাটির সাথে সংযুক্ত রয়েছে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান একটি মসজিদ। প্রতিনিয়ত স্কুলের ছাত্র-ছাত্রীদের স্কুলে আসতে অসুবিধা হচ্ছে তাই এলাকাবাসীর দীর্ঘদিনের এই দাবি রাস্তাটি যেন সংস্থার করা হয়