এম,মছিবুর রহমান বাবুল,
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
তারিখ:-৩০/১০/২০২৫,
চট্টগ্রাম বোয়ালখালি উপজেলায় এন মোহাম্মদ ইন্ডাস্ট্রিকে বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি"র'পরিদর্শন।
গতকাল(২৯ অক্টোবর)বুধবার বোয়ালখালি পৌরসভা গোমদন্ডী ফুলতল এলাকায় প্রতিষ্ঠিত এন মোহাম্মদ ইন্ডাস্ট্রি পরিদর্শনে আসেন বাংলাদেশ পুলিশ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি(ইন্টেলিজেন্স),হারুন উর রশিদ হাযারী। তিনি তাহার বক্তব্যে বলেন,যারা অন্যের ক্ষতি করতে চেষ্টা করে তাহারা নিজেরাই ক্ষতি সাধিত হবে।তাই অন্যের ক্ষ তির চিন্তা না করে অন্যের আত্বোন্নয়নে কাজ করার আহবান জানান।এবং তিনি আরও বলেন,একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে অনেক কষ্ট ত্যাগ করতে হয়,যার কারণে এন মোহাম্মদ ইন্ডাস্ট্রি এই এলাকায় ভাগ্যোউন্নয়ন করা হয়েছে,তাতে এলাকাবাসী-শ্রমিক-কর্মচারীরা ঐকান্তিক প্রচেষ্টার মধ্যে দিয়ে এ প্রতিষ্ঠানকে ঠিকিয়ে রাখতে হবে।
পৌরসভাধীন গোমদন্ডী ফুলতল আরাকান সড়কের দক্ষিণ পশ্চিমে এন মোহাম্মদ ইন্ডাস্ট্রি পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন,ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ চট্টগ্রাম এর এসপি আবদুল আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মো:সাইদুর রহমান,এসএসপি মোঃ আরাফাতুন নুর বাঁধন,এএসপি মোঃ বাঁচা মিয়া,ইন্সপেক্টর মোঃ সিরাজদৌল্লাহ,বোয়ালখালি থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফুর রহমান,এন মোহাম্মদ ইন্ডাস্ট্রির পক্ষে সিএফও মোঃ ফরমাল তৈয়ব, সিবিও মোস্তাক চৌধুরী,এজিএম আবু আলম, ডিজিএম কবির আহমেদ, ডিজিএম আতিকুর রহমান সুমন,বোয়ালখালি প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম,সাবেক সভাপতি অধীর বড়ুয়া, প্রমূখ।