1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কচুয়ার সাচারে জামায়াতে ইসলামির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কচুয়ার সাচারে জামায়াতে ইসলামির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

কচুয়া প্রতিনিধি

মোঃ আবু ইউসুফ উদয়

চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামির উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৪টায় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দারুল আরকাম মডেল মাদরাসা প্রাঙ্গণে এ কর্মশালার আয়োজন করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির আলোকে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি কচুয়া উপজেলার সহকারী সেক্রেটারি হাফেজ দেলোয়ার হোসাইন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই জমিন আল্লাহর, তাই এই জমিনে কেবল আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামি ন্যায়, সত্য ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। সমাজে চাঁদাবাজি, জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে ইসলামের দৃষ্টিভঙ্গিতে সচেতন ভূমিকা রাখতে হবে।”

তিনি উপস্থিত সকল কর্মী ও সমর্থকদের আল্লাহর পথে অর্থ ব্যয়ের গুরুত্ব বোঝাতে উদ্বুদ্ধ করেন এবং দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ৮নং ওয়ার্ডের সভাপতি মাওলানা মোজাম্মেল হক এবং প্রধান পরিচালনায় ছিলেন সেক্রেটারি মাওলানা নুরুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ১নং সাচার ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মনির হোসাইন হেলালি। আমির অহিদুজ্জামান মীর, ৮নং ওয়ার্ডের সহ-সভাপতি অধ্যাপক মফিজুল ইসলাম সাচার বড়বাড়ি জামে মসজিদের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবীদ মোঃ সাইফুর রহমান এবং শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি আইয়ুব আলী মোল্লা।

প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের কর্মী ও সমর্থকগণ অংশগ্রহণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ