1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বহমান বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা বরেণ্য শিক্ষাবিদ মো. জিয়াউর রহমানের ইন্তেকাল গভীর শোক প্রকাশ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বহমান বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা বরেণ্য শিক্ষাবিদ মো. জিয়াউর রহমানের ইন্তেকাল গভীর শোক প্রকাশ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

বিশেষ সংবাদদাতা,চট্টগ্রাম:

চট্টগ্রামের সীতাকুণ্ডের কৃতি সন্তান, আলোকিত মানুষ গড়ার কারিগর, প্রিয় মুখ সাপ্তাহিক বহমান বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, বরেণ্য শিক্ষাবিদ মোহাম্মদ জিয়াউর রহমান (৯৭) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাদ জোহর সীতাকুণ্ড উপজেলার শিবপুর বায়তুল মা’ মুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

মরহুম জিয়াউর রহমান কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় ও মছজিদ্দা লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন শিক্ষা বিস্তারে অনন্য অবদান রাখেন। তাঁর হাতে গড়া শত শত ছাত্রছাত্রী আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

বিশ বছর আগে প্রতিষ্ঠিত সাপ্তাহিক বহমান বাংলা পত্রিকাটি তাঁর হাত ধরেই যাত্রা শুরু করে। তিনি শুধু একজন সাংবাদিকই ছিলেন না—ছিলেন সমাজসেবক, আলোকিত চিন্তার মানুষ, মানবিক কাজের অনুরাগী। শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে, সমাজ গঠনে নিবেদিত থেকে তিনি হয়ে উঠেছিলেন এক প্রজন্মের প্রেরণার বাতিঘর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

তাঁর যোগ্য উত্তরসূরিদের মধ্যে রয়েছেন বহমান বাংলা পত্রিকার প্রধান সম্পাদক কথাসাহিত্যিক ড. মনোয়ার সাগর, সম্পাদক মো. আতাউল হাকিম আরিফ এবং মাতৃভূমি সামাজিক সংগঠনের সভাপতি সাইফুর রহমান শাকিলসহ আরও অনেকে, যারা তাঁর নীতি, মূল্যবোধ ও আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

সীতাকুণ্ডবাসী হারালেন এক গুণী শিক্ষাবিদ, জ্ঞানসাধক, নীতিবান ও সজ্জন মানুষকে—যার প্রজ্ঞা ও মানবিকতা আজও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

মরহুমের মৃত্যুতে সাপ্তাহিক বহমান বাংলা
পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানানো হয়েছে আন্তরিক সমবেদনা।

মহান আল্লাহ তায়ালা তাঁর সকল জানা-অজানা গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করুন—এই প্রার্থনা জানিয়েছেন সবাই। আল্লাহ পাক উনাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ