1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কচুয়ার বদরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কচুয়ার বদরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

কচুয়া প্রতিনিধি:মোঃআবু ইউসুফ উদয়

চাঁদপুরের কচুয়া উপজেলার বদরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ অক্টোবর, মঙ্গলবার বিকেল ৩টা কচুয়া উপজেলার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত চাঁদপুর ১ কচুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন
কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাদ্দিস আবু নছর আশরাফী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। জনগণের কল্যাণ, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।”তাই সবাইকে বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
বাংলাদেশ জামাত ইসলামি কচুয়া উপজেলার
শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ৭নং কচুয়া দক্ষিণ ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা আব্দুস ছামাদ আযাদী এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া পৌরসভা আমির অধ্যক্ষ শাহ মোহাম্মদ জাকিরুল্লাহ শাহাজুলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাফেজ এমদাদ উল্লাহ রফিকী, মাওলানা নজির আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭নং কচুয়া দক্ষিণ ইউনিয়ন অফিস সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রধান,
এছাড়া সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার জসিম উদ্দিন মিয়াজী উপস্থিত থেকে দলীয় কর্মী ও সাধারণ ভোটারদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সভাস্থলে “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার — বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ