1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক সম্রাট তুহিন আটক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রায়পুরে ৫৬৭ পিস ইয়াবাসহ মাদক সম্রাট তুহিন আটক

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১০০ বার পঠিত

মো: আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার

লক্ষ্মীপুরের রায়পুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট তুহিনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) উপজেলার কেরোয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে মাদকসহ আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. জাফর আহম্মেদ তুহিন (৩৮)। অভিযানের সময় তার কাছ থেকে ৫৬৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তুহিনের অপর ২ সহযোগী কুখ্যাত মাদক ব্যবসায়ী মাইকেল ও মিরাজ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সাহসিকতা ও দক্ষতার পরিচয় দিয়ে তাদেরকে আটক করে। তিনি জানান, “রায়পুর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক তুহিন ও পলাতক সহযোগীদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, আটক তুহিন ও তার মা পুলিশের কাজে বাঁধা দেওয়ায় মা ও ছেলের বিরুদ্ধে পৃথক একটি মামলা রুজু করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল রায়পুর থানা পুলিশের অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, ধারাবাহিক অভিযানের মাধ্যমে রায়পুর শিগগিরই মাদকমুক্ত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ