1. admin@doinikbartamansongbadbd.com : admin :
**খালিশপুরে পৈত্রিক সম্পত্তি দখল, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

**খালিশপুরে পৈত্রিক সম্পত্তি দখল, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

**স্টাফ রিপোর্টার :**
খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় পৈত্রিক সম্পত্তি দখল, মারধর ও প্রাণনাশের হুমকির ঘটনায় পৃথক তিনটি অভিযোগ দায়ের করেছেন নাসির মল্লিক, সেলিম মল্লিক ও মো. সোহেল তালুকদার। তাঁরা অভিযোগে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যু, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং জমি দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, নাসির মল্লিক (৪২) খুলনার মুজগুন্নী উত্তর পাড়ার বাসিন্দা। স্থানীয় শেখ মারুফুল ইসলাম, মোহাম্মদ আলী , রাজ গাজী, রাজিব শেখ, রবিউল ইসলাম ও সিদ্দিকসহ একদল ব্যক্তি তাঁদের পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছিল। গত ২৬ অক্টোবর সকালে নাসির মল্লিক ও তাঁর পরিবারের সদস্যরা জমিতে গেলে বিবাদীরা তাঁদের ওপর হামলা চালায়। এতে নাসির মল্লিক মারাত্মকভাবে আহত হন।

একই ঘটনার প্রেক্ষিতে নাসির মল্লিকের বড় ভাই সেলিম মল্লিক (৪৬)ও একই দিন থানায় আরেকটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক পরিবর্তনের পর থেকে বিবাদীরা তাঁদের ‘আওয়ামী লীগপন্থী’ বলে অপবাদ দিয়ে ক্ষতি করার চেষ্টা করছে এবং তাঁদের ভোগদখলীয় জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে। হামলার ঘটনার দিন তিনি ঘটনাস্থলে গেলে তাকেও হত্যার হুমকি দেওয়া হয়।

দুই ভাইয়ের অভিযোগে উল্লেখিত সম্পত্তিটি খুলনা জেলার বয়রা মৌজার সি.এস. খতিয়ান নং ১৪৪, দাগ নং ১৮৮—মোট নয় শতক জমি। তাঁরা দাবি করেছেন, পূর্বপুরুষদের সময় থেকে তাঁরা ওই জমিতে বসবাস করছেন এবং গাছপালা রোপণ করেছেন।

অন্যদিকে, ২৭ অক্টোবর খালিশপুর থানায় পৃথক অভিযোগ দায়ের করেন মো. সোহেল তালুকদার (২৮)। তাঁর অভিযোগে বলা হয়েছে, স্থানীয় মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম, রাজ গাজী, অভি, সিদ্দিক ও আরও কয়েকজন তাঁর ওপর অতর্কিতে হামলা চালিয়ে ভাঙারির মালামাল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। অভিযোগে বলা হয়, ভাঙারি ব্যবসার আড়ালে রবিউল ইসলাম এলাকায় মাদক, চুরি ও ছিনতাই চক্র পরিচালনা করে আসছে। তাঁর প্রস্তাবে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়।

তিন অভিযোগকারীই দাবি করেছেন, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তাঁরা এখন মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তাঁদের ও পরিবারের সদস্যদের ওপর বড় ধরনের হামলা বা প্রাণনাশের আশঙ্কা রয়েছে বলে তাঁরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ