
স্টাফ রিপোর্টার,কিশোরগঞ্জঃ
সাঙ্গদূর শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের জন্য শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব— ইনশাআল্লাহ্।এমন অঙ্গীকার নিয়ে আগামী ২৯ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য কিশোরগঞ্জ জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে শ্রমিকদের উদ্যোগে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের বত্রিশ বাসস্ট্যান্ডে, যেখানে বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা শ্রমিক ঐক্যের গুরুত্ব, শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভূমিকা এবং ন্যায্য দাবিদাওয়ার পক্ষে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ দ্বীন আল ইসলাম উজ্জ্বল, যিনি চালক বিপুল ভোটে নির্বাচিত সাবেক প্রচার সম্পাদক ও সাবেক ১নং কার্যকরী সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে শ্রমিক স্বার্থে কাজ করে আসছেন।
তিনি বলেন,
আমি সব সময় শ্রমিক ভাইদের পাশে ছিলাম, আছি এবং থাকব। শ্রমিকদের অধিকার রক্ষায় জীবন উৎসর্গ করতেও দ্বিধা করব না৷
তিনি সকল শ্রমিক ভাইদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন৷এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসাধারন সম্পাদক মোঃখাইরুল ইসলাম সহ অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন৷৷