1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরে ইয়াবা সহ ৪ জন আটক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ইয়াবা সহ ৪ জন আটক

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে  ৯৩ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর)উপজেলার ৬নং লামচর ইউনিয়নের উত্তর কালিকাপুর ভূঁইয়া বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,উত্তর রসুলপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মোঃ আব্দুর রহিম (৪২), উত্তর কালিকাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ রুবেল হোসেন (২৫),করপাড়া ইউনিয়নের  উত্তর বদরপুর গ্রামের মৃত মফিজুল্লাহর ছেলে

মোঃ বাবুল মিয়া (৫৫) ও উত্তর কালিকাপুর গ্রামের মৃত শহীদুল্লাহ মেম্বারের ছেলে

মোঃ তারা মিয়া (৫০)।

পুলিশ জানায়,এরা সবাই ইয়াবা ব্যবসার সাথে জড়িত এবং ইয়াবা সেবনকারী।  গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুপুর কুমার দাশের নেতৃত্বে লামচর ইউনিয়নের তারা মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আসামি আব্দুর রহিমের পরিহিত টি-শার্টের বুকপকেট থেকে ৯৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই নুপুর কুমার দাশ বাদী হয়ে রামগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারা অনুসারে মামলা দায়ের করেন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ  (ওসি) আব্দুল বারী  জানান, মাদকবিরোধী এ অভিযান চলমান থাকবে এবং আটক আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ