1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বগুড়ায় নেশা সেবনে বাধা দেওয়ায় খামারি স্বপন প্রামানিক গুরুতর জখম - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ায় নেশা সেবনে বাধা দেওয়ায় খামারি স্বপন প্রামানিক গুরুতর জখম

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৫১ বার পঠিত

 ‎স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ার গাবতলী উপজেলার ছোট গোড়দহ এলাকায় মাদকসেবীদের নেশা করতে বাধা দেওয়ায় এক খামার মালিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
‎গত সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এ হামলায় গুরুতর আহত হয়েছেন খামারি স্বপন প্রামানিক (৩৬)। বর্তমানে তিনি গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

‎আহত স্বপন প্রামানিক ছোট গোড়দহ গ্রামের আব্দুল কুদ্দুছ প্রাং-এর ছেলে। তিনি নিজস্ব জমিতে একটি মুরগির খামার স্থাপন করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছিলেন। পরবর্তীতে ব্যবসায় ক্ষতি হওয়ায় খামারটি ভাড়া দিয়ে গাবতলী বাজারে একটি কনফেকশনারি দোকান চালু করেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে স্বপন প্রামানিক তার খামারে গিয়ে দেখেন, একই এলাকার লিমন পাইকার (৩৬), মহন সরকার (৫৫) এবং আরও ৩–৪ জন অজ্ঞাত ব্যক্তি সেখানে বসে মাদক সেবন করছে।

‎এ সময় তিনি তাদের নেশা বন্ধ করতে অনুরোধ করলে লিমন পাইকার ক্ষিপ্ত হয়ে রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপ দেয়। আত্মরক্ষার্থে স্বপন বাম হাত তুলে প্রতিহত করার চেষ্টা করলে তাঁর হাতে গভীর জখম হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে অন্যরা লোহার রড দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

‎আহত স্বপন প্রামানিক বলেন,অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। আমার খামারে বসে নিয়মিত নেশা করে। বাধা দিলে তারা আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দেয়। তারা প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলে না।

‎এ বিষয়ে জানতে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল হক বলেন,
‎“অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। প্রমাণ মিললে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ