1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ইসলামী আন্দোলন বাংলাদেশের মোটরসাইকেল র‍্যালি ও গণসংযোগ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মোটরসাইকেল র‍্যালি ও গণসংযোগ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধিঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশের বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা ইদ্রিস আলী কাহালু, পাঁচপীর, মালঞ্চা,বিবির পুকুর বাজারসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল র‍্যালি ও গণসংযোগ করেন।তিনি সাধারণ মানুষের গ্রামে মহল্লায় গিয়ে খোঁজখবর নিচ্ছেন।তিনি অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন।তিনি হাতপাখা প্রতীক নিয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে লড়াকু সৈনিকের মতো লড়ে যাচ্ছেন।ইসলামী আন্দোলন বাংলাদেশের বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা ইদ্রিস আলী সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা ইদ্রিস আলী বলেন: সৎ ও যোগ্য লোকদেরকে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হলে ইসলামী আন্দোলনের প্রার্থীকে ভোট দিতে হবে।স্বাধীনতার জন্ম বছরের ঘুরেফিরে যারাই ক্ষমতায় এসেছে তারা দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে পারে নি। ক্ষমতাশীনরা দেশের নয়, নিজেদের উন্নয়ন করেছে।

ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক ন্যায়বিচার নিশ্চিত করা হবে। দেশের প্রত্যেকটি নাগরিক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। বিগত দিনের মতো আর কেউ যেন তেন নির্বাচন করে ক্ষমতায় যেতে পারবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় প্রয়োজনীয় সংস্কার ও দৃশ্যমান বিচার শেষে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। যাতে দেশের প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ