1. admin@doinikbartamansongbadbd.com : admin :
শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের দুর্নীতির এক মহা নায়িকা — লক্ষ্মীপুরে আবুল খায়ের ভূঁইয়া ‎ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের দুর্নীতির এক মহা নায়িকা — লক্ষ্মীপুরে আবুল খায়ের ভূঁইয়া ‎

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার

‎বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২(রায়পুর) আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনার আমলে দেশজুড়ে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, তার নজির ইতিহাসে আর নেই। দেশের অর্থ বিদেশে পাচার করে তিনি দুর্নীতির মহা নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

‎মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি আরও বলেন, “আওয়ামীলীগের সরকার জনগণের ভোটে নয়, বন্দুকের নলের জোরে ক্ষমতায় এসেছে। দেশের অর্থনীতি ধ্বংস করেছে, বিচার ব্যবস্থা লণ্ডভণ্ড, জনগণের অধিকার হরণ করা হয়েছে। আওয়ামী লীগ আজ মানুষের নয়, দুর্নীতিবাজদের আশ্রয়স্থল হয়ে উঠেছে।

‎জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহম্মেদ কবিরাজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমির হোসেন ছৈয়াল ও গাজী মোহাম্মদ মহিউদ্দিন।
‎বিশেষ অতিথি ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড. এম. নাজমুল ইসলাম মিঠু, রায়পুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এ.বি.এম. জিলানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খায়ের আলম, শাহারিয়ার ফয়সাল প্রমুখ।

‎এছাড়াও উপস্থিত ছিলেন গাজী মোস্তফা কামাল, উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি , ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজী, সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‎সভা শেষে নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ