1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বালিয়াডাঙ্গীতে ১০২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে ১০২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১০২ পিস ইয়াবাসহ সুজন আলী (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেপ্তারকৃত সুজন আলী বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং বড়পলাবাড়ী ইউনিয়নের বেলসাড়া ঝিকড়া গ্রাম এলাকা থেকে ১০২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সুজন আলীকে গ্রেফতার করেছে বালিয়াডাঙ্গী থানার পুলিশ।
পুলিশের বিশেষ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির অংশ হিসেবে পুলিশের একটি চৌকস দল আভিযান চালিয়ে বুধবার (২৯ অক্টোবর) সকালের দিকে বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং বড়পলাবাড়ী ইউনিয়নের বেলসাড়া ঝিকড়া গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা করে মাদকসহ সুজন আলী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুজন আলী বালিয়াডাঙ্গী উপজেলা ৪ নং বড়পলাবাড়ী ইউনিয়নের বেলসারা ঝিকড়া গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে আশপাশের এলাকায় সরবরাহ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ওসি দুরুল হোদা জানায়, মাদক সমাজের ভয়াবহ এক ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। মাদক নির্মূলে “জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া নিরাপদ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তিনি। গ্রেফতারকৃত সুজন আলীকে বুধবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে হাতে হাত কড়া পরিহিত অবস্থায় ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে প্রেরণে করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ