1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সরকারি চাল মজুত করেছিলেন আ.লীগ নেতা অতঃপর - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সরকারি চাল মজুত করেছিলেন আ.লীগ নেতা অতঃপর

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

রংপুর, প্রতিনিধিঃ-

রংপুরের পীরগাছায় একটি পরিত্যক্ত ভবন থেকে ভিডাব্লিউবি (ভার্নারাবুল উইমেন বেনিফিশিয়ারি) প্রকল্পের ৭৫০ কেজি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় ফজলুল হক নামে এক আওয়ামী লীগ নেতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার ইটাকুমারী ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবন থেকে চালগুলো জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত নেতা ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ জানায়, ওই নেতা তার বাড়ি সংলগ্ন ইটাকুমারী ইউনিয়ন পরিষদের পেছনের একটি পরিত্যক্ত ভবনে গোপনে চালগুলো মজুত করে রেখেছিলেন। যে চালগুলো মহিলা ও শিশু মন্ত্রণালয়ের ভিডাব্লিউবি প্রকল্পের। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পীরগাছা থানার এসআই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ৭৫০ কেজি চালসহ ওই নেতাকে আটক করে পুলিশ। পরে সন্ধ্যার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই নেতার ১০ হাজার টাকা অর্থদণ্ড ও আটক চাল জব্দ করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল বলেন, খাদ্যদ্রব্য মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ ও বিতরণ আইন ২০২৩-এর ধারা ৬ অনুযায়ী অভিযুক্তকে অর্থদণ্ড এবং চাল জব্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ