1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পাঁচবিবিতে ২৮ অক্টোবরের ঘটনার ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাঁচবিবিতে ২৮ অক্টোবরের ঘটনার ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় সংঘটিত সহিংস ঘটনার ন্যায়বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদ চত্বর থেকে মিছিল শুরু হয়ে তিন মাথা মোড়ে গিয়ে এক বিশাল সমাবেশে পরিণত হয়।

উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিমের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর–পাঁচবিবি) আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা মোঃ ফজলুর রহমান সাঈদ।

প্রধান অতিথি ফজলুর রহমান সাঈদ তাঁর বক্তব্যে বলেন,২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় সংঘটিত মর্মান্তিক সহিংসতায় নিহতদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। জাতি আজও সেই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের প্রত্যাশায় আছে। আমরা চাই, দোষীদের বিচার হোক, যেন ভবিষ্যতে কেউ এমন সহিংসতার পুনরাবৃত্তি ঘটাতে না পারে।

তিনি আরও বলেন,দেশে গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দাড়িপাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক—এর পক্ষে জনমত গড়ে তুলতে হবে। দেশের মানুষ আজ পরিবর্তন চায়,আর সেই পরিবর্তনের পথ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়েই আসবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মণ্ডল, জেলা সহকারী সেক্রেটারি মুহাঃ হাসিবুল আলম লিটন,পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান,উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ আবু রায়হান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল বাশার, ইসলামী ছাত্রশিবিরের পাঁচবিবি পশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি মোঃ আব্দুল মুকিত এবং পূর্ব থানা সভাপতি মোঃ সোহরাব হোসেন প্রমুখ।

বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় নিহতদের স্মরণ করেন এবং ঘটনার ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা জামায়াত ও ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতা–কর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ