1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ইতিহাসের কালো অধ্যায় ২৮ অক্টোবর স্মরণে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইতিহাসের কালো অধ্যায় ২৮ অক্টোবর স্মরণে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৫০ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

বাংলাদেশের ইতিহাসে ২৮ অক্টোবর একটি স্মরণীয় ও হৃদয়বিদারক দিন হিসেবে চিহ্নিত। এই দিনটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে স্মরণ করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর ও সদর উপজেলা শাখা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৩ টায় জয়পুরহাটের আরামনগর এলাকার দারুস সুফফা ট্রাস্ট মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর ও সদর উপজেলার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলার আমীর ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ ফজলুর রহমান সাঈদ,
জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল,ভারপ্রাপ্ত শহর আমীর মাওলানা সাইদুল ইসলাম,শহর সেক্রেটারি মিজনুর রহমান,
সদর উপজেলা আমীর ইমরান হোসেন,
জেলা অফিস সম্পাদক আনোয়ার হোসেনসহ শহর ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এই দিনে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ওপর নৃশংসভাবে হামলা চালিয়ে নির্দয়ভাবে হত্যা করা হয়েছিল। নেতাকর্মী শহীদ হন, আহত হন আরও অনেকে। বক্তারা এ ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রবিরোধী একটি ঘৃণ্য হত্যাযজ্ঞ হিসেবে আখ্যায়িত করেন।

বক্তারা আরও বলেন, শহীদদের ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তারা শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ