1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বোয়ালমারীতে খাল দখলের মিথ্যা সংবাদে বিএনপি নেতার সম্মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বোয়ালমারীতে খাল দখলের মিথ্যা সংবাদে বিএনপি নেতার সম্মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার: আব্দুল মতিন মুন্সী

ফরিদপুরের বোয়ালমারীতে সরকারি খাল দখলের মিথ্যা সংবাদ প্রকাশ করে এক বিএনপি নেতার ভাবমূর্তি নষ্টের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ ও নিন্দা জানিয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ঘটনাস্থলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ঘোষপুর ইউনিয়নের বিএনপি নেতা সৈয়দ টুটুল হোসেন।

ঘোষপুর ইউনিয়নের বালিয়াপাড়া খালপাড়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সৈয়দ টুটুল হোসেন বলেন,

“আমার বিরুদ্ধে আনীত সরকারি খাল দখলের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। রাজনৈতিক প্রতিপক্ষরা ষড়যন্ত্রমূলকভাবে কিছু গণমাধ্যমকর্মীদের মিথ্যা তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশ করিয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি আরও বলেন,

“বালিয়াপাড়া–লঙ্কাচর খালটি নামমাত্র সরকারি হলেও বাস্তবে এর জমির মালিক আমরা এলাকাবাসী। সরকার কখনো এই জমি অধিগ্রহণ করেনি বা ক্ষতিপূরণও দেয়নি। বহু বছর সংস্কার না হওয়ায় খালটি ভরাট হয়ে কার্যত পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বর্ষাকালে অল্প কিছুদিন পানি থাকলেও শুষ্ক মৌসুমে পুরোপুরি শুকিয়ে যায়।”

সৈয়দ টুটুল জানান, খালপাড়ের কৃষকরা প্রতি বছর নিজেদের জমিতে যৌথভাবে মাছের চাষ করে থাকেন। পানি কমে এলে মাছগুলো খালের অংশে চলে আসে, তখন জাল বা বাঁশের বানা দিয়ে অস্থায়ীভাবে বাধ তৈরি করে মাছ সংরক্ষণ করা হয়। এতে খালের স্বাভাবিক প্রবাহে কোনো বাধা সৃষ্টি হয় না এবং এলাকাবাসীর ক্ষতিও হয় না, বরং সবাই এতে উপকৃত হন।

তিনি অভিযোগ করে বলেন,

“রাজনৈতিক উদ্দেশ্যে কয়েকজন সাংবাদিক আমার একার নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করেছেন, যা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক। এতে সমাজে আমার সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা হয়েছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ শাহজাহান মুন্সী, কালিপদ সরকার, মান্নান খালাসী, অলিয়ার রহমান মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ