1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উল্লাপাড়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উল্লাপাড়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৮০ বার পঠিত

মোঃকোরবান আলী রিপন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. গোলাম মোস্তফা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নিকসন কুমার আমিন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন আজাদ।

তিনি বলেন, যুবদল বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অগ্রণী শক্তি। গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার এবং জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় যুব সমাজকে ঐক্যবদ্ধ থেকে লড়াই চালিয়ে যেতে হবে।তিনি আরও বলেন, দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে যুবদলকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, পৌর যুবদলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন,যুগ্ম আহবায়ক রিপন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলামিন, ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম, দূর্গানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইসরাফিল হোসেন টুটুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রতন হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, আজকের তরুণ প্রজন্মই ভবিষ্যতের বাংলাদেশ গড়বে। এজন্য তাদেরকে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। বিএনপি ও যুবদলের আদর্শকে ধারণ করে তারা যেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সোচ্চার থাকে এমন আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

দিনভর উল্লাপাড়া শহরজুড়ে ছিল যুবদল কর্মীদের উচ্ছ্বাস, স্লোগান ও ব্যানার ফেস্টুনে সজ্জিত পরিবেশ। নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো উপজেলা সদর এলাকা পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ