1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পল্টন ট্রাজেডি স্মরণে বিরামপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পল্টন ট্রাজেডি স্মরণে বিরামপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বিরামপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরামপুর উপজেলা শাখা। মঙ্গলবার বিকেলে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি শেষ হয় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর মোঃ হাফিজুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক।বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কর্মপরিষদ সদস্য আবুল বাশার।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে রাজনৈতিক কর্মসূচি ঘিরে সংঘর্ষে নিহত ও আহতদের স্মরণ করে এ দিনটি পালিত হয়। জামায়াতে ইসলামী দাবি করে, ওইদিন তাদের কর্মীদের ওপর প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা-কর্মীরা লাঠি-বৈঠা দিয়ে হামলা চালিয়ে নির্মমভাবে হত্যাকাণ্ড সংঘটিত করে এবং আহতদের ওপরেও নিপীড়ন চালানো হয়। বক্তারা এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং বিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।

বক্তারা বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে ওই দিনটি একটি বেদনাবিধুর অধ্যায়; তাই ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ভবিষ্যতে সহিংসতার পুনরাবৃত্তি রোধে গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার আহ্বান জানান তারা। পল্টন ট্রাজেডিতে নিহতদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিবছর ২৮ অক্টোবরকে ‘পল্টন ট্রাজেডি দিবস’ হিসেবে পালন করে আসছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ