1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পল্টন ট্রাজেডি দিবসে সাভারে জামায়াত আমিরের মন্তব্য: “আওয়ামী লীগ বিদেশি ষড়যন্ত্রে লগি-বৈঠা নিয়ে হত্যাকাণ্ড ঘটায়” - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পল্টন ট্রাজেডি দিবসে সাভারে জামায়াত আমিরের মন্তব্য: “আওয়ামী লীগ বিদেশি ষড়যন্ত্রে লগি-বৈঠা নিয়ে হত্যাকাণ্ড ঘটায়”

মোঃ আসিফুজ্জামান আসিফঃ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

মোঃ আসিফুজ্জামান আসিফঃ-

আওয়ামী লীগ পাশ্ববর্তী একটি দেশের সঙ্গে ষড়যন্ত্র করে তৎকালীন ২৮ অক্টোবর পল্টনে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের ওপর লগি-বৈঠা নিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

মঙ্গলবার বিকেলে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সাভারে ঢাকা জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি আরও বলেন, “সারা দেশে হত্যা, খুন, গুমের জন্য আওয়ামী লীগের কঠোর বিচার হবে, কোনো মাফ নেই।” তিনি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার, জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধকরণসহ পাঁচ দফা দাবির ভিত্তিতে নির্বাচনের আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলটি সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে রেডিও কলোনী এলাকায় গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, আইন বিষয়ক সেক্রেটারি এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য লুৎফর রহমান মোল্লা, হারুনুর রশীদ, আব্দুল কুদ্দুস, ইমদাদুল হক, প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম, সাভার পৌর আমীর আজিজুর রহমান এবং আশুলিয়া থানা আমীর বশির আহমেদ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ