1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ত্রিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা ছাব্বির আহম্মেদের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

ত্রিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতা ছাব্বির আহম্মেদের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি

জাকিয়া বেগম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২১০ বার পঠিত

জাকিয়া বেগম, বিশেষ প্রতিনিধিঃ

‎ময়মনসিংহের ত্রিশালে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছাব্বির আহম্মেদের নেতৃত্বে ত্রিশাল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি। র‌্যালিতে পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতাকর্মীরা অংশ নেন। হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণকারীরা দলীয় স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।
‎
‎উক্ত র‌্যালিতে অংশগ্রহণ করেন, ত্রিশাল উপজেলা যুবদল নেতা জিয়াউল হক জিয়া, গোলাম মোস্তফা, আবু সাইদ, সুজন সরকার, আরমান ব্যাপারী, আব্দুল খালেক, ফজলুল হক সোহান, ফাইজুর রহমান, মো: ইসরাফিল, আবু বক্কর সিদ্দিক, ফরিদ আহম্মেদ, নাসির উদ্দিন, রফিকুল ইসলাম, মাহমুদল হাসান রিজন, সাজেদুল ইসলাম পলাশ, সোহাগ সরকারসহ পৌর যুবদল নেতা মুক্তাদির কায়ুম কায়েশ, ফজলুল করিম ডলার, মুরাদ আহম্মেদ প্রমূখ।
‎
‎র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাব্বির আহম্মেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই সংগঠন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন “যুবদল দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সবসময় সোচ্চার ছিল এবং থাকবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ