
নিজস্ব প্রতিবেদনঃ মামুন হাসানঃ-
গণতন্ত্র রক্ষার লড়াইয়ে যুবদলই আশার প্রতীক :যুবদল সহ-সাধরণ সম্পাদক রাশেদুল রাকিব রাশেদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক রাশেদুল রাকিব রাশেদের নেতৃত্বে একটি রেলি বের করে শুভেচ্ছা ও বাণী দিয়েছেন। রেলিতে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম বুলবুল,দক্ষিণ জেলা যুবদলের সদস্য নাজমুল হক মাসুদ, সদস্য আব্দুল্লাহ আল মাসুদ,দক্ষিণ জেলা যুবদল নেতা আব্দুর রহিম রকি, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান বোরহান,দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির,দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আতিকুল ইসলাম ইমন, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হাসিকুল ফরাজি সহ আরও অনেকে।
রেলিটি শুরু হয় শহরের টাউন হল মোড় থেকে নতুন বাজার হয়ে রেল স্টেশন কৃষ্ণচূড়ায় গিয়ে শেষ হয়।
রাশেদ রেলি শেষে বক্তব্যে দেশের প্রতিটি ত্যাগী, সংগ্রামী, আদর্শনিষ্ঠ নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।এবং বলেন যুবদল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি দেশের তরুণ প্রজন্মের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুবদল প্রতিষ্ঠিত হয়েছিল জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার নিয়ে। আজ সেই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী শক্তি হচ্ছে যুবদল।
যুবদল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল দেশের তরুণ সমাজকে সংগঠিত করে জাতির উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ভূমিকা রাখা। আজ সেই লক্ষ্য পূরণে আমরা নতুন উদ্যমে কাজ করছি। দেশের প্রতিটি জেলা, উপজেলা ও ওয়ার্ডে যুবদলের কর্মীরা নিরলসভাবে জনগণের পাশে আছে। তারা আন্দোলনে যেমন সাহস দেখাচ্ছে, তেমনি মানবিক কাজেও অগ্রণী ভূমিকা রাখছে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক রাশেদুল রাকিব রাশেদ আরও বলেন, আমাদের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ বন্দী দশা থেকে মুক্ত। জনগণের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসে থেকেও দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য নিরলসভাবে লড়ে যাচ্ছেন। তার নেতৃত্বেই আমরা স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে দেশে সত্যিকারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জন্য কাজ করে যাচ্ছি।
তিনি দক্ষিণ জেলা যুবদলের সকল নেতাকর্মীকে সংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও আদর্শিকভাবে আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যুবদল হবে সত্য ও ন্যায়ের শক্তি। দেশের প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদের অগ্রভাগে থাকব। সংগঠনের প্রতিটি নেতা-কর্মীকে জনগণের ভালোবাসা অর্জনের মাধ্যমে নতুন প্রজন্মের হৃদয়ে বিএনপি ও যুবদলের আদর্শ পৌঁছে দিতে হবে।
বার্তার শেষে রাশেদ বলেন, যুবদলের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি ময়মনসিংহ দক্ষিণ জেলার সকল তরুণ ও যুব সমাজকে আহ্বান জানাচ্ছি- আসুন আমরা ঐক্যবদ্ধ হই, গণতন্ত্র রক্ষার আন্দোলনে সামনের কাতারে দাঁড়াই। শহীদ জিয়ার আদর্শ, আপোষহীন দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি স্বাধীন, গণতান্ত্রিক ও সুষ্ঠু ভোটের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য অঙ্গীকারবদ্ধ হই।