1. admin@doinikbartamansongbadbd.com : admin :
খুলনায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীর কাছ থেকে ৭০ হাজার টাকা লুট - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

খুলনায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীর কাছ থেকে ৭০ হাজার টাকা লুট

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

খুলনার গোয়ালখালী এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সেলিম মল্লিকের সন্ত্রাসী কর্মকাণ্ড দিন দিন আরও বেড়ে চলেছে। প্রশাসনের চোখের সামনেই এসব অপরাধ সংঘটিত হলেও কার্যকর ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৬ অক্টোবর) বেলা ১টার দিকে সেলিম মল্লিক, নাসির মল্লিক, সোহরাব মল্লিকসহ ১৮ থেকে ২০ জন বহিরাগত সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে গোয়ালখালী এলাকায় ব্যবসায়ী রবিউল ইসলামের প্রতিষ্ঠানে হামলা চালায়। তারা রবিউলের কাছ থেকে ভাঙ্গারি মালামাল বিক্রির ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় হামলাকারীরা দোকানে ভাঙচুর চালায় এবং রবিউল ইসলামকে ভয়ভীতি প্রদর্শন করে আগামী মঙ্গলবারের মধ্যে দুই লাখ টাকা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া ও প্রাণনাশের হুমকি দেয়। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

জীবনের নিরাপত্তা চেয়ে রবিউল ইসলাম, সিদ্দিক ও মো. রাজ গাজী খালিশপুর থানায় তিনটি পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন। তারা অভিযোগ করেন, সেলিম মল্লিক ও তার সহযোগীরা নিয়মিতভাবে এলাকায় চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন করছে।

এ বিষয়ে খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী জানান, ঘটনাটি মূলত একটি জায়গা-জমি সংক্রান্ত বিরোধ থেকে সৃষ্টি হয়েছে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি আরও বলেন, পূর্বে ওই প্লটটি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দখলে ছিল, সম্প্রতি কিছু ব্যক্তি সেটি দখলের চেষ্টা করছিলেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ