1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কাদিরদী কলেজে পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আকতারুজ্জামানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কাদিরদী কলেজে পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আকতারুজ্জামানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২০৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার: আব্দুল মতিন মুন্সী, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাদিরদী কলেজে অনুষ্ঠিত হয়েছে কলেজের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রতিষ্ঠাকালীন শিক্ষক জনাব মোঃ আকতারুজ্জামান-এর শেষ কর্মদিবস উপলক্ষে এক বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান।

সোমবার (২৭ অক্টোবর ২০২৫ খ্রিঃ) সকাল ১১টায় কলেজের হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের আবেগঘন উপস্থিতিতে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি প্রফেসর রাবেয়া খানম।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ নুরুজ্জামান মোল্যা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলেজ গভর্নিং বডির সম্মানিত সদস্য জনাব রাফিউল আলম মিন্টু, উপাধ্যক্ষ জনাব রঞ্জন কুমার ব্যানার্জি, ফরিদপুর হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য জনাব সেলিম মোঃ বদরুদ্দোজা, সদস্য জনাব সৈয়দ শহিদুল ইসলাম ফারুক, জনাব মাহবুবুল হক বুলবুল, জনাব দেলোয়ার হোসেন, জনাব জাকির হোসেন মোল্লা, জনাব আবুল কালাম আজাদসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষক জনাব মোঃ আকতারুজ্জামান-এর শিক্ষা ও সমাজসেবায় অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তাঁরা বলেন, কলেজ প্রতিষ্ঠার পর থেকে তিনি নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাগত দায়িত্ববোধের মাধ্যমে প্রতিষ্ঠানটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর শিক্ষা প্রদানের ধরণ, স্নেহময় ব্যবহার ও ছাত্র-ছাত্রীদের প্রতি দায়বদ্ধতা তাঁকে সকলের প্রিয় শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

অধ্যক্ষ মোঃ নুরুজ্জামান মোল্যা বলেন, “জনাব আকতারুজ্জামান স্যার ছিলেন কাদিরদী কলেজের ভিত্তি স্থাপনকারী শিক্ষকদের অন্যতম। তিনি শুধু একজন শিক্ষকই নন, তিনি ছিলেন ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণার উৎস। তাঁর অবদান কলেজের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

সভাপতির বক্তব্যে প্রফেসর রাবেয়া খানম বলেন, “একজন আদর্শ শিক্ষকের পরিচয় তাঁর ছাত্রছাত্রীদের মধ্যে লালিত নৈতিকতা ও জ্ঞানচর্চার মানসিকতা। আকতারুজ্জামান স্যার সেই আদর্শের প্রতীক। আমরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।”

অনুষ্ঠানের এক পর্যায়ে কলেজের শিক্ষক-কর্মচারীরা বিদায়ী শিক্ষকের হাতে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার তুলে দেন। এ সময় ছাত্রছাত্রীদের পক্ষ থেকেও ফুল ও শুভেচ্ছা জানানো হয়।

সবশেষে কলেজ পরিবার ও উপস্থিত সকলেই জনাব মোঃ আকতারুজ্জামান-এর অবসরোত্তর জীবন সুস্থ, শান্তিময় ও আনন্দঘন হোক—এই প্রার্থনা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ