1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সমর্থনের নামে অর্থ নয়’ সমাবেশে কর্মীর দেওয়া ১০ লাখ টাকার চেক ফিরিয়ে দিচ্ছেন বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সমর্থনের নামে অর্থ নয়’ সমাবেশে কর্মীর দেওয়া ১০ লাখ টাকার চেক ফিরিয়ে দিচ্ছেন বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির এক কর্মীর দেওয়া ১০ লাখ টাকার চেক ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। রবিবার বিএনপির এক কর্মসূচিতে ওই কর্মীর হাতে চেকটি ফেরত দেবেন বলে জানিয়েছেন তিনি।
গতকাল শনিবার বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার বট তলায় বিএনপির ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষের পক্ষে আয়োজিত এক বিশাল সমাবেশে এই ঘটনা ঘটে। সমাবেশে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনে (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
সমাবেশ চলাকালে নেতাকর্মীরা ফুল ও টাকার মালা দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। এক পর্যায়ে নূর কাশেম নামের এক কর্মী মঞ্চে উঠে নির্বাচনী খরচ হিসেবে ১০ লাখ টাকার একটি চেক কামরুজ্জামান কামরুলের হাতে তুলে দেন। কামরুল তখন উপস্থিত সবার সামনে চেকটি প্রদর্শন করেন।
শনিবার রাতে সাংবাদিকদের সঙ্গে ফোনে আলাপকালে কামরুজ্জামান কামরুল বলেন, “এটি ধানের শীষের সমাবেশ ছিল। হাজারো মানুষ উপস্থিত ছিলেন। কেউ ফুল, কেউ টাকার মালা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ওই কর্মী দলের প্রতি ভালোবাসা থেকে চেকটি দিয়েছেন। আমি তাঁর ভালোবাসা গ্রহণ করব, কিন্তু চেকটি ফেরত দেব। আজ (রোববার) আমার কর্মসূচিতে তাঁর হাতে চেকটি তুলে দেব।”
দলীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আরও রয়েছেন প্রয়াত সংসদ সদস্য নজির হোসেনের স্ত্রী সালমা নজির, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও তাহিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, যুবদলের কেন্দ্রীয় সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, যুক্তরাজ্য বিএনপি নেতা হামিদুল হক আফিন্দী এবং ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মোতালেব খান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ