1. admin@doinikbartamansongbadbd.com : admin :
লক্ষ্মীপুরের হত্যা মামলার আসামি সৌদী পালানোর সময় বিমান বন্দরে গ্রেপ্তার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের হত্যা মামলার আসামি সৌদী পালানোর সময় বিমান বন্দরে গ্রেপ্তার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

মো:আবদুল লতিফ,ষ্টাফ রিপোর্টার

লক্ষ্মীপুরের রায়পুরে দিনমজুর জাহাঙ্গীর হোসেন হত্যা মামলার প্রধান আসামি ও কিশোর গ্যাংয়ের প্রধান জোবায়ের হোসেনকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। পরে রাতেই তাকে রায়পুর থানায় নিয়ে আসা হয়।

গ্রেফতারকৃত জোবায়ের হোসেন রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের আবদুর রহিমের ছেলে। সে সৌদি আরবে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে।

ওই মামলায় এখন পর্যন্ত তিনজন আসামি কারাগারে রয়েছেন, চারজন উচ্চ আদালত থেকে জামিনে এবং দুইজন পলাতক রয়েছে।

রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জামাল হোসেন জানান, গত ৩ এপ্রিল সন্ধ্যা ৭টায় উদমারা গ্রামের এলাহি বক্স পাটোয়ারী বাড়ির সামনে শিশুদের মধ্যে ঢিল ছোঁড়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।

এ সময় কিশোর গ্যাং প্রধান জোবায়েরের নেতৃত্বে একদল সন্ত্রাসী জাহাঙ্গীরের বসতঘরে হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে জাহাঙ্গীরসহ তার পরিবারের চারজন গুরুতর জখম হন। পরে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে জোবায়েরসহ ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করে আদালতে মামলা করেন।

ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কিশোর গ্যাংয়ের সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবিতে ১২ এপ্রিল ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেন।

বক্তারা বলেন, খুনি জোবায়েরের নেতৃত্বে অস্ত্রধারী কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছিল স্থানীয়রা। তারা বাড়িঘরে হামলা, ভাঙচুর ও কুপিয়ে আহত করার মতো ঘটনা ঘটিয়ে আসছিল। এ সময় অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ