1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পাঁচবিবি কুসুম্বা ইউনিয়নে জামায়াতের বিশাল নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

পাঁচবিবি কুসুম্বা ইউনিয়নে জামায়াতের বিশাল নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ অক্টোবর বাদ মাগরিব এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন কুসুম্বা ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আনিছুর রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম এবং উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল বাশার।

এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমীর আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, উপজেলা শ্রমিক নেতা শফিকুল আলম কলম, ইউনিয়ন সেক্রেটারি ওমর ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাড়িপাল্লার বিজয়ের লক্ষ্যে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, দাড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়, এটি ন্যায়, সমতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। তাই সকল ধর্ম, পেশা ও শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই ন্যায়ের সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা আরও বলেন, জনগণের বিশ্বাস অর্জন ও পরিবর্তনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকল পর্যায়ে শক্তিশালী নির্বাচনী কমিটি গঠন ও সার্বিক প্রস্তুতি গ্রহণ এখন সময়ের দাবি। তারা কর্মীদেরকে ধৈর্য, ঐক্য ও নিষ্ঠার সাথে মাঠে থাকার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ