1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মাহফুজ আলম পদত্যাগ করলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিবেন মাহবুব আলম - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাহফুজ আলম পদত্যাগ করলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিবেন মাহবুব আলম

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৪৯ বার পঠিত

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম বলেছেন

উপদেষ্টা মাহফুজ আলম যদি সরকার হতে পদত্যাগ করেন তাহলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে নির্বাচনে প্রার্থী হবেন।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নে ‘জনতার উঠান বৈঠক’ শেষে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রামগঞ্জ উপজেলা শাখার আয়োজনে লামচর ইউনিয়নের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

মাহবুব আলম বলেন, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম যেহেতু এখনো সরকারের অংশ, উনি যদি সরকার থেকে পদত্যাগ করে এনসিপিতে যুক্ত হন তাহলে এনসিপি এবং রামগঞ্জের মানুষ আশা করছে তিনি এ আসন থেকে নির্বাচন করবেন। আপনাদের প্রতিনিধি হয়ে আগামী সংসদে যাবেন। তিনি রামগঞ্জের যে উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছেন, সেগুলোর ধারাবাহিকতা বজায় রাখবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন– পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আবদুল হান্নান, রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, এনসিপির সংগঠক মেহেদী হাসান, মাঈন উদ্দিন মাসুদ ও মাসুম বিল্লাহসহ অনেকে।

পরে মাহবুব আলম পানপাড়া বাজারে নতুন বাংলাদেশের ইশতেহারের লিফলেট বিতরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ