1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাণীশংকৈলে ডুমুর কালি মেলায় পুলিশের অভিযান, দুই জুয়া পরিচালক গ্রেফতার - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে ডুমুর কালি মেলায় পুলিশের অভিযান, দুই জুয়া পরিচালক গ্রেফতার

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

মো: হামিম রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ঐতিহ্যবাহী ডুমুর কালি মেলা শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রতি বছর আশ্বিন মাসে অনুষ্ঠিত এ মেলাটি স্থানীয় জনগণের কাছে এক ঐতিহ্যবাহী সামাজিক ও ধর্মীয় মিলনমেলা হিসেবে পরিচিত। তবে এ বছর মেলাকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যক্তিরা জুয়ার বোর্ড বসিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করলে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা থেকেই মেলার বিভিন্ন স্থানে ৮ থেকে ১০টি জুয়ার বোর্ড বসানো হয়। এতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা জুয়াড়িরা অংশ নেয়। খবর পেয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক-এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল রাতেই সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে দুইজন জুয়া পরিচালনাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে অন্যান্য জুয়াড়িরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশের তৎপরতায় মেলায় তাৎক্ষণিকভাবে জুয়ার কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং মেলা শান্তিপূর্ণভাবে চলতে থাকে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক বলেন, “ডুমুর কালি মেলায় জুয়া বসানোর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

তিনি আরও বলেন, “মেলা কিংবা যেকোনো জনসমাবেশের আড়ালে কেউ যদি অবৈধ কার্যক্রম চালানোর চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক নিরাপত্তা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। অনেকেই পুলিশের এ উদ্যোগকে প্রশংসা করেন এবং ভবিষ্যতেও মেলা ও উৎসবগুলোকে আইনশৃঙ্খলার আওতায় রাখার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ