1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাগমারার শ্রীপুর ইউনিয়নে অধ্যাপক কামাল হোসেনের উঠান বৈঠক ও লিফলেট বিতরণ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাগমারার শ্রীপুর ইউনিয়নে অধ্যাপক কামাল হোসেনের উঠান বৈঠক ও লিফলেট বিতরণ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের মেন্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন।

প্রধান অতিথি বলেন, দীর্ঘ সময় আমরা খোলামেলা ভাবে বিএনপির রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারিনি। ফ্যাসিবাদী সরকার আমাদের মামলা হামলা করে জেল খাটিয়েছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বললেই গ্রেপ্তার হতে হয়েছে। মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে গ্রেফতারসহ হয়রানি করা হয়েছে। বাংলার মানুষ ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছে। দেশ থেকে বিতাড়িত হয়েছে শেখ হাসিনা। দেশের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। নিরাপত্তা আর উন্নয়ন চাইলে বিএনপি’র বিকল্প নেই বলেও উল্লেখ করে তিনি। বিএনপির এই উঠান বৈঠকে নারী পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

আগামী নির্বাচনে তারা ধানের শীষে ভোট প্রদান করবেন বলে জানা গেছে। বিশেষ করে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক কামাল হোসেনের উঠান বৈঠক হাওয়ায় মেন্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ যেন জনস্রোতে পরিণত হয়।

শনিবার বিকেলে শ্রীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাম পারভেজ।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কাচারীকোয়ালীপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাষ্টার আব্দুল গাফফার, তাহেরপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু,
বাগমারা উপজেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য ইউসুফ আলী, শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মোশাররফ হোসেন, বাসুপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন,
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য
রফিকুল ইসলাম, সমির উদ্দীন, জহুরুল ইসলাম খোকন, শাহিন রেজা, অধ্যাপক দুলাল হোসেন,
গোয়াকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরাম হোসেন, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সহ সভাপতি আক্তারুল আলম,
বিএনপি নেতা অধ্যক্ষ জাকিরুল ইসলাম জাকির
রাজশাহী জেলা মহিলা দলের সহ সভাপতি অধ্যাপিকা রিনা ইসলাম সহ উপজেলা, ইউনিয়ন
বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উঠান বৈঠক শেষে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ