1. admin@doinikbartamansongbadbd.com : admin :
কোর্ট পরিদর্শনে পুলিশ সুপার মারুফাত হুসাইন স্বচ্ছতা ও সদাচরণ নিশ্চিতের নির্দেশ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কোর্ট পরিদর্শনে পুলিশ সুপার মারুফাত হুসাইন স্বচ্ছতা ও সদাচরণ নিশ্চিতের নির্দেশ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন ২৫ অক্টোবর (শনিবার) দুপুরে দিনাজপুর সদর কোর্টের বার্ষিক পরিদর্শন করেন। তাঁর আগমনে কোর্ট প্রাঙ্গণে ফুলেল শুভেচ্ছা জানান কোর্ট পুলিশ পরিদর্শক জনাব মোঃ আমিনুল ইসলাম।

পরিদর্শনকালে পুলিশ সুপার কোর্টে দায়িত্বে থাকা কর্মকর্তা ও ফোর্স সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন— জনসেবায় আন্তরিকতা, সদাচরণ এবং যথাযথ আচরণ বজায় রাখা পুলিশের দায়িত্বের অবিচ্ছেদ্য অংশ। জনগণের সঙ্গে ব্যবহারে শালীনতা রক্ষা ও পেশাদারিত্ব নিশ্চিত করার উপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি সদর কোর্টের মালখানা, হাজতখানা ও কোর্টের গুরুত্বপূর্ণ দপ্তরসমূহ ঘুরে দেখেন এবং দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা, শৃঙ্খলা ও কার্যকারিতা বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি অফিস নথিপত্র সংরক্ষণ, হাজতি বন্দিদের নিরাপত্তা এবং প্রমাণ সামগ্রীর রক্ষণাবেক্ষণ বিষয়ে সতর্কতা অবলম্বনের ওপর জোর দেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার বার্ষিক পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ