1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বিশাল কর্মীসভা - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বিশাল কর্মীসভা

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কর্মীসভা অনুষ্ঠিত । অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আজ শনিবার ২৫/১০/২৫ ইং তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভেড়ামারা উপজেলা শাখা কার্যালয়। এ সময় ভেড়ামারা উপজেলার ওলামা দলের আহবায়ক শাহ জালাল ও সদস্য সচিব মাওলানা আব্দুল কারিম তারা তাদের বক্তব্যে বলেন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আর ইসলামকে বর্তমান সময়ে বিভিন্ন আলেম-ওলাম বিভিন্নভাবে ফতোয়া দিয়ে ইসলামের পূর্ণতার বিঘ্ন ঘটাচ্ছে।

কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভেড়ামারা উপজেলা শাখা আহবায়ক,ভেড়ামারা উপজেলার সাবেক চেয়ারম্যান, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র, জননেতা ও জনপ্রিয়, এডভোকেট তৌহিদুল ইসলাম আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌর বিএনপি’ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, ভেড়ামারা পৌর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু,
ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক, চাদগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, ভেড়ামারা উপজেলা বিএনপি’ যুগ্ন আহবায়ক গোলাম মোস্তফা ইসাহক,ভেড়ামারা উপজেলার বিএনপি’যুগ্ন আহবায়ক মোস্তাক আহমেদ মিন্টু,ভেড়ামারা উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম রঞ্জু। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া ভেড়ামারা উপজেলা ওলামা দলের বিভিন্ন মসজিদ মাদ্রাসার শিক্ষক ও ইমাম সাহেবরা উপস্থিত ছিলেন। এছাড়া এই অনুষ্ঠানের ওলামা দলের অন্যতম নেতা নুর আলম উপস্থিত ছিলেন।

বাংলাদেশের জাতীয়তাবাদী ওলামা দলের বিশাল কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহজালাল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ