1. admin@doinikbartamansongbadbd.com : admin :
ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রাণ গেল দুই ব্যবসায়ীর - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রাণ গেল দুই ব্যবসায়ীর

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার, আব্দুল মতিন মুন্সী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কানখরদী ব্রিজ সংলগ্ন মাদ্রাসার পাশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বিশিষ্ট ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে।

নিহতরা হলেন— ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামের কসমেটিক ব্যবসায়ী মধু সাহা (৪২) এবং সাতৈর ইউনিয়নের বড়নগর গ্রামের মুদি মালের ব্যবসায়ী নারান সাহা (৪৫)।
তারা ধর্মীয় অনুষ্ঠান শেষে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা সাতৈর বাজারের সুপরিচিত ও জনপ্রিয় ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার রাতে ধর্মীয় অনুষ্ঠান শেষে তারা ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে তাদের ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় একই ভ্যানে থাকা সঞ্জয় বণিক ও নেপাল সাহা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। দু’জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে, তবে ট্রাকচালক পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে সাতৈর বাজারসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষ নিহতদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

একজন স্থানীয় ব্যবসায়ী বলেন,

“মধু দা আর নারান দা আমাদের বাজারের প্রাণ ছিলেন। তাঁদের অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত। এমন মরণ মওলা, তুমি কাউকে দিও না।”

নিহত দুই ব্যবসায়ীর পরিবার ও স্বজনদের প্রতি বোয়ালমারী উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ