1. admin@doinikbartamansongbadbd.com : admin :
গাইবান্ধায় আনসার ভিডিপির ১০ দিন ব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে - দৈনিক বর্তমান সংবাদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

গাইবান্ধায় আনসার ভিডিপির ১০ দিন ব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

মো: শুভ ইসলাম

গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার কার্যালয়  কতৃক আয়োজিত ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর তাদের মাঝে সনদ বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

পিয়ারাপুর উচ্চা বিদ্যালয় অনুষ্ঠিত  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা। উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষিক, উপজেলা প্রশিক্ষিকা, উপজেলা কোম্পানির কমান্ডার, বাদিয়াখালী ইউনিয়নের কমান্ডার, বোয়ালী ইউনিয়নের কমান্ডার ও ভিডিপির সদস্যরা, প্রশিক্ষণ শেষে ৯০ জনকে সনদ ও ভাতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত সুশৃঙ্খল বাহিনী। এ বাহিনীর সবচেয়ে বড় অংশ হলো গ্রাম প্রতিরক্ষা দল “ভিডিপি”। বাংলাদেশের প্রতিটি গ্রামে ৩২ জনের একটি পুরুষ ভিডিপি প্লাটুন এবং ৩২ জনের একটি মহিলা ভিডিপি প্লাটুন রয়েছে। প্রাথমিকভাবে ভিডিপি সদস্য-সদস্যারা ১০ দিনের গ্রাম/ওয়ার্ডভিত্তিক মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে। পরে তারা ২৮ দিনের অস্ত্রসহ প্রশিক্ষণ গ্রহণ করেতে পারবে। তারা সারা দেশের নিরাপত্তা রক্ষায় স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করবে।

এই প্রশিক্ষণ চলাকালীন সময়ে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য আনসার ভিডিপি সদস্যদের নিরপেক্ষভাবে কাজ করার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ