1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বিএনপিকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপি নেতা আজাদ হোসেন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিএনপিকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বিএনপি নেতা আজাদ হোসেন

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৪২৬ বার পঠিত

মো:কোরবান আলী রিপন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা তাঁতী দলের উদ্যোগে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার দূর্গানগর ইউনিয়নের পাইকপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা তাঁতী দলের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন,অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলামিন হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আউলিয়াসহ প্রমূখ।
অনুষ্ঠানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজাদ হোসেন বলেন বিএনপি সরকার ক্ষমতায় আসলে মানুষ শান্তিতে থাকবে।বিএনপিকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে । দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের জন্য রাতদিন পরিশ্রম করছেন। তিনি আরো জানান বিএনপির হাতেই এ দেশ নিরাপদ। আজাদ হোসেন আরো জানান তিনি দীর্ঘ ১৭ বছর অনেক নির্যাতিত হয়েছেন,২৬ বার কারাবরণ করেছেন,অবৈধ হাসিনার শাসন আমলে ৬০ টি মামলার আসামি হয়েছেন।হাসিনার শাসন আমলে কেন্দ্রীয় ঘোষিত সকল কর্মসূচি আজাদ হোসেনের নেতৃত্ব উল্লাপাড়ায় পালন হয়েছে।আজাদ হোসেন বলেন আমি আশাকরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যোগ্য লোককে নমিনেশন দিবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ