1. admin@doinikbartamansongbadbd.com : admin :
মাগুরায় প্রেস সচিব শফিকুল আলম বলেন, "ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘায় রাজনীতি মানেই কেবল ক্ষমতা নয়, প্রমাণ করে চলেছেন যুবদল কর্মী মিজানুর রহমান সুমন এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বিরামপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ ত্রিশাল থানার এসআই নাহিদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ, আদালতের নির্দেশে মামলা বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ত্রিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলও সমাবেশ সৌদি আরবের দাম্মাম থেকে ২০ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রাহেল খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ উদ্বোধন, খালেদা জিয়ার চরিত্রে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজুক সিভিল সার্জন ডা. মোঃ গোলাম রসুল রাখির উদ্বোধনে নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

মাগুরায় প্রেস সচিব শফিকুল আলম বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন

তৌহিদ, মাগুরাঃ-
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

তৌহিদ, মাগুরাঃ-
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “ফেব্রুয়ারিতে ইলেকশন হবে—সব দল এখন একসাথে আছে। বাংলাদেশের ইতিহাসে এটি অন্যতম সেরা নির্বাচন হতে যাচ্ছে। এটি হবে ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল নির্বাচন।”

শুক্রবার ২৪ অক্টোবর সকালে নিজ জেলা মাগুরার ঢাকা রোডস্হ পানি উন্নয়ন বোর্ড এর পার্ক এলাকায় জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পার্পণ শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রেস সচিব আরও বলেন, “ইতিপূর্বে বাংলাদেশের প্রতিটি নির্বাচনে অনিয়ম হয়েছে, ভোট চুরি হয়েছে, টাকা-পয়সার লেনদেন হয়েছে। যার ফলে সাধারণ জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। কিন্তু এবার সেই অবস্থা থাকবে না। জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে।”

আওয়ামী লীগ সম্পর্কে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “ইলেকশন কমিশন বারবার বলছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগকে অংশগ্রহণ করাতে কোনো চাপ আছে কিনা—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন,দেশি বা বিদেশি কোনো ধরনের চাপ নেই। কেউ আমাদের বলেনি যে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে। বরং সবাই অবাক হচ্ছে, এত হত্যাযজ্ঞ, গুম-খুনের পরও কেন তাদের বিচার হচ্ছে না। কোনো রাজনৈতিক দলও চায় না তারা নির্বাচনে অংশগ্রহণ করুক।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ