1. admin@doinikbartamansongbadbd.com : admin :
বাগমারার গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্পঃ ডা. আব্দুল বারী - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাগমারার গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্পঃ ডা. আব্দুল বারী

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

স্টাফ রিপোর্টেরঃ

বাগমারার হাটগাঙ্গোপাড়ায় বিএম (কারিগরি) কলেজ প্রাঙ্গণে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টা থেকে শুরু হওয়া এ চিকিৎসা সেবামূলক কার্যক্রমে এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষজন বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ গ্রহণ করেন।

ক্যাম্পে রোগী দেখেন আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী, বাগমারা উপজেলা জামায়াতের নায়েবে আমির ও ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডা. আব্দুল বারী। তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ও সহযোগী সেবাকর্মী।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে শিশু, নারী ও বয়স্ক রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা, প্রেসক্রিপশন ও প্রাথমিক ওষুধ সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ও তরুণ স্বেচ্ছাসেবকরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি সরকারি অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, হাট গাঙ্গাপাড়া বিএম কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম,

চিকিৎসা শেষে ডা. আব্দুল বারী বলেন, “গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবার সুযোগ এখনও সীমিত। তাই এই ধরনের উদ্যোগ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সহায়ক ভূমিকা রাখে।”

স্থানীয়রা জানান, এ ধরনের সেবামূলক কার্যক্রম এলাকায় বেশ ইতিবাচক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতেও তারা এই উদ্যোগের ধারাবাহিকতা প্রত্যাশা করছেন।

বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে ভবানীগঞ্জ ক্লিনিক। দিন ব্যাপী বিভিন্ন বয়সের নারী-পুরুষকে চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ