1. admin@doinikbartamansongbadbd.com : admin :
প্রবাসফেরত নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ — গ্রেপ্তার হওয়া যুবদল নেতা বহিষ্কৃত - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রবাসফেরত নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ — গ্রেপ্তার হওয়া যুবদল নেতা বহিষ্কৃত

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে প্রবাসফেরত এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বহিষ্কারপত্রে জানানো হয়, নৈতিক স্খলনজনিত অপরাধের অভিযোগে রাজু আহমেদকে প্রাথমিক সদস্যসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সিদ্ধান্তটি অনুমোদন করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাঁর কোনো অপকর্মের দায়ভার দল নেবে না এবং নেতাকর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে বাড়িতে একা পেয়ে এক নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে—অভিযোগে ওই নারী বাদী হয়ে বিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। বুধবার বেলা দুইটার দিকে পৌর শহরের অবসর সিনেমা হল মোড় এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করে পুলিশ।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান, গ্রেপ্তারের পর রাজুকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিরামপুর পৌর যুবদলের আহ্বায়ক তসলিম উদ্দিন মণ্ডল বলেন, মামলায় গ্রেপ্তারের পর দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটি তাঁকে বহিষ্কার করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ