1. admin@doinikbartamansongbadbd.com : admin :
সালথায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সালথা থানা পুলিশ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সালথায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সালথা থানা পুলিশ

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৩২ বার পঠিত

ফরিদপুরের সালথায় ইয়াবার ট্যাবলেট সহ রেজাউল মাতুব্বর (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আটককৃত রেজাউল উপজেলার গট্টি ইউনিয়নের বড় লক্ষণ দিয়া গ্রামের মৃত আব্দুল রব মাতুব্বরের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বুধবার বিকাল আনুমানিক চারটার দিকে বড় লক্ষণ গ্রামের আশ্রায়ণ কেন্দ্রে অভিযান চালিয়ে রেজাউলকে আটক করে।
এ সময় তার কাছ থেকে স্টার সিগারেটের খালি প্যাকেটের ভিতর পলিথিনের ব্যাগে মোড়ানো ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, আশ্রয়ণ কেন্দ্রে অভিযান চালিয়ে ইয়াবার সহ রেজাউল মাতুব্বর নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রমাণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ