1. admin@doinikbartamansongbadbd.com : admin :
রাণীশংকৈলে রাঙাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির মাঠে প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন ‎ - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলে রাঙাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির মাঠে প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন ‎

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

মো: হামিম রানা ‎ঠাকুরগাঁও প্রতিনিধি:

‎ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে অবস্থিত রাঙাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির খেলার মাঠের প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইসরাত ফারজানা।

‎২০১৪ সালে প্রতিষ্ঠিত এই একাডেমিটি নারী ফুটবলারদের প্রশিক্ষণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাঠের নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্যে জেলা প্রশাসকের উদ্যোগে সরকারি বরাদ্দ হিসেবে ৭ লাখ টাকা প্রদান করা হয়। এই অর্থে মাঠটির চারপাশে পাকা প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে।

‎বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসক ইসরাত ফারজানা ও রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস খাতিজা বেগম প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তারা একাডেমি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।

‎এ সময় উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল ইসলাম, রাঙাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তাজুল ইসলাম এবং কোচ সুগা মুরমুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, রাঙাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি শুধু ঠাকুরগাঁও নয়, সারা দেশের নারী ফুটবলে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করছি। মাঠের এই প্রাচীর নির্মাণ একাডেমির অবকাঠামোগত উন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ