1. admin@doinikbartamansongbadbd.com : admin :
পাঁচবিবির আয়মা রসুলপুরে জামায়াতের কর্মী-সুধী সমাবেশে ফজলুর রহমান সাঈদ: দাড়িপাল্লার বিজয় অবশ্যম্ভাবী - দৈনিক বর্তমান সংবাদ
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভালুকায় সরকারি রাস্তা নষ্ট করে মাটির ব্যবসার অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা ভোগান্তিতে ভালুকার কাচিনা ইউনিয়নের কাচারীঘাটা এলাকার বাসিন্দারা, কথা রাখেননি জনপ্রতিনিধিরা সুরখালি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় এস এম নাজমুল ইসলাম ভালুকায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে জনমনে প্রশ্ন, মাদকমুক্ত সমাজ গঠনের দাবিও জোরালো বটিয়াঘাটায় বৃদ্ধকে অপহরণ করে মুক্তিপণ দাবি, থানায় এজাহার সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন নন্দীগ্রামে প্রকাশ্যে মাদক সেবনে বাধা দেওয়ায়  সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বুড়ইল ইউনিয়ন কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাঁচবিবির আয়মা রসুলপুরে জামায়াতের কর্মী-সুধী সমাবেশে ফজলুর রহমান সাঈদ: দাড়িপাল্লার বিজয় অবশ্যম্ভাবী

দৈনিক বর্তমান সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৮টায় বড় মানিক দাখিল মাদ্রাসার হল রুমে আয়োজিত এই সমাবেশে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ কর্মীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মো. আহসান হাবিব এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মো. আহমেদ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা মো. ফজলুর রহমান সাঈদ।

তিনি বলেন,জনগণের ভালোবাসা ও আস্থার ভিত্তিতে একটি আদর্শ সমাজ গঠনের সংগ্রামই আমাদের মূল লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনে প্রতিটি কর্মীকে আত্মত্যাগ, নিষ্ঠা ও দায়িত্ববোধের পরিচয় দিতে হবে। আগত জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হলে ওয়ার্ডভিত্তিক সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হবে।

তিনি আরও বলেন,দাড়িপাল্লা শুধু একটি নির্বাচনী প্রতীক নয়— এটি ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধের প্রতীক। দাড়িপাল্লার বিজয়ের মাধ্যমে আমরা এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই,যেখানে দুনিয়া ও আখিরাতে কল্যাণ নিশ্চিত হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার এবং উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য বিশিষ্ট আলেম মাওলানা আবুল বাশার।

এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. মুরশিদুল আলম সোহাগ, বায়তুলমাল সেক্রেটারি মো. ফারজুল ইসলাম এবং ইউনিয়ন পেশাজীবী বিভাগের সভাপতি মো. নুহু নাজিউল হক।

অনুষ্ঠানে বক্তারা আগত জাতীয় নির্বাচনে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ,ঘরে ঘরে ইসলামী রাজনীতির বার্তা পৌঁছে দেওয়া এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক বর্তমান সংবাদ